Ortho Songbad আর্কাইভ

একদিনে ৬০ শতাংশ দর হারালো ন্যাশনাল টি

একদিনে ৬০ শতাংশ দর হারালো ন্যাশনাল টি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সর্বোচ্চ দরপতন হয়েছে ন্যাশনাল টি কোম্পানির। এক দিনে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৬০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৭ মে) ন্যাশনাল টির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩৭৫ টাকা ২০ পয়সা বা ৫৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২৫১ টাকা ৩০ পয়সায়।

এদিন সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ারদর ৩ দশমিক ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রির শেয়ারদর কমেছে ২ দশমিক ২০ শতাংশ।

আজ সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ওয়েল্ডিং, এমজেএল বাংলাদেশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং, এক্সিম ব্যাংক, সোনালী আঁশ, শ্যামপুর সুগার মিলস এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার