Ortho Songbad আর্কাইভ

মাদক মামলায় রোহিঙ্গাসহ দুই জনের যাবজ্জীবন

মাদক মামলায় রোহিঙ্গাসহ দুই জনের যাবজ্জীবন
কক্সবাজারে তিন লাখ ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা সহ ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।একই সঙ্গে ৩ লক্ষ টাকা অর্থদন্ড এবং অপর দন্ডিত আসামী কে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে। অনাদায়ে উভয় দন্ডিতদের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৭ মে) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী মো. ইলিয়াছের পুত্র মো.শফিক উখিয়া উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী বালুখালী এলাকার আবদুল কাশেমের পুত্র আবদুল করিম প্রকাশ করিম উল্লাহ। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীদ্বয় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও অ্যাডভোকেট আবুল কাসেম বাবু পরিচালনা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার