বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গ্লোবাল মাইডাস

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গ্লোবাল মাইডাস
সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকে উৎসাহ দিচ্ছে। দেশীয় বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগও আসছে। অনেকে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে এমন আরেকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গ্লোবাল মাইডাস গ্রুপ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়ে সামনাসামনি বসে আলোচনার প্রস্তাব দিয়েছে গ্লোবাল মাইডাস গ্রুপের চেয়ারম্যান ইন্ডার প্রিট সিং।

ইআরডির যুক্তরাষ্ট্র ও জাপান উইংয়ের প্রধান এবং অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম বরাবর এ চিঠি দিয়েছে গ্লোবাল মাইডাস।

তবে চিঠিটি পড়েছেন ইআরডির এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ উইংয়ের প্রধান এবং অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘চিঠি দেখেছি। তারা হয়তো আমাদের সঙ্গে কাজ করতে চায়। তবে তাদের সঙ্গে আমাদের এখনো কোনো ধরনের আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘অনেকেই তো প্রস্তাব দেয়। প্রস্তাব দিলেই কি হয় সব? তবে যতক্ষণ পর্যন্ত আলোচনা না করি, ততক্ষণ পর্যন্ত বলার কিছু নেই। এটা নিয়ে আমরা কাজও করছি না এখন।’

গ্রুপের চেয়ারম্যান ইন্ডার প্রিট সিংয়ের দেয়া চিঠিতে বলা হয়েছে, ইআরডির সঙ্গে তারা সামনাসামনি কথা বলতে চান। তারা আলোচনার জন্য আমন্ত্রণপত্র চান। ভ্রমণ, থাকা ও নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন তারা।

চিঠিতে গ্লোবাল মাইডাস উল্লেখ করেছে, তারা রাষ্ট্রের সঙ্গে কাজ করে। মেঘা গ্রিন ফিল্ড প্রজেক্ট, রেলওয়ে, মেট্রো, মনোরেল প্রজেক্ট, বিমানবন্দর উন্নয়ন, বিদ্যুৎ কেন্দ্র, রিফাইনারিজ, বন্দর উন্নয়ন, রিয়েল এস্টেট, আইটি পার্ক, লজিস্টিকস পার্ক, শিল্পাঞ্চল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপসহ (পিপিপি) বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না