Ortho Songbad আর্কাইভ

নতুন পরিচালক ও এমডি নিয়োগ দিল আনোয়ার গ্যালভানাইজিং

নতুন পরিচালক ও এমডি নিয়োগ দিল আনোয়ার গ্যালভানাইজিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ থেকে দুই পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন করে একজন পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ দিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের শাহীনা বেগম এবং হাসিনা বেগমকে কোম্পানির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা দুজন কোম্পানির কর্পোরেট পরিচালক আনোয়ার স্টিল মিলস লিমিটেডের (এএসএমএল) মনোনীত পরিচালক ছিলেন। একইসঙ্গে এএসএমএলের প্রতিনিধিত্ব করার জন্য আতাউর রহমানকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং।

এছাড়াও একেএম জাবেদকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার