Ortho Songbad আর্কাইভ

ডাচ-বাংলা ব্যাংকের সর্বোচ্চ দরপতন

ডাচ-বাংলা ব্যাংকের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫৭ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সর্বোচ্চ দরপতন হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ মে) ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

দরপতনের দ্বিতীয় থাকা জেমিনি সি ফুডের শেয়ারদর আজ ৫৩ টাকা বা ৬ দশমিক ৭৪ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর কমেছে ১ টাকা বা ৬ দশমিক ৬২ শতাংশ।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, অগ্নি সিস্টেম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, প্যারামাউন্ট টেক্সটাইল, আইটি কনসালটেন্ট এবং ইনটেক লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার