এফডিসিতে প্রবেশে শর্ত মানতে হবে সাংবাদিকদের

এফডিসিতে প্রবেশে শর্ত মানতে হবে সাংবাদিকদের
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে ‘নতুন শর্ত’ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে ক্যামেরা নিয়ে চাইলেই সেখানে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকেরা। অনুমতি পেলেই পাস নিয়ে ভেতরে যাওয়ার সুযোগ মিলবে তাদের।

মঙ্গলবার (১৭ মে) বিএফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ঈশান আলী রাজা বাঙালী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করপোরেশনের সিটিজেন চার্টার বাস্তবায়নের লক্ষ্যে সেবা সহজীকরণ সংক্রান্ত বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিন্ধান্ত গৃহীত হয়েছে।

ক. যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণের আবেদন ফি ২৫০ টাকার বদলে ৩০০ টাকা নির্ধারণ করা হলো।

খ. সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

গ. নিরাপত্তা সংক্রান্ত সার্বক্ষণিক সেবার ক্ষেত্রে বিএফডিসিতে প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে গেট পাস ইস্যুর মাধ্যমে অধিক নিরাপত্তা জোরদার করতে হবে।

বিষয়গুলো সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে পালন ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার