Ortho Songbad আর্কাইভ

বুধবার লেনদেন বন্ধ ২ কোম্পানির

বুধবার লেনদেন বন্ধ ২ কোম্পানির
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বুধবার (২৪ মে) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার