Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন চালু ৮ কোম্পানির

আগামীকাল লেনদেন চালু ৮ কোম্পানির
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (২৪ মে) শেয়ার লেনদেন চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- এনার্জি প্যাক পাওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার