সী পার্ল বীচ 'এন' থেকে 'বি' ক্যাটাগরিতে

ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর ফলে ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “বি” ক্যাটাগরির অধীনে আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত BSEC Directive No. SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 dated October 27, 2015 অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন