Ortho Songbad আর্কাইভ

মুনাফা বেড়েছে বিএসসির

মুনাফা বেড়েছে বিএসসির
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। এই সময়ে কোম্পানিটির আয় গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে ৪ টাকা ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৩১ পয়সা।

সর্বশেষ ৯ মাসে (জুলাই,২২-মার্চ’২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ টাকা ৫৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার