জেএমআই সিরিঞ্জেসের রেজিস্টার্ড ও শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের রেজিস্টার্ড ও শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন হয়েছে। কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর মধ্য বাড্ডার প্রগতি সরণির হোল্ডিং নং-৭২/সি-তে স্থানান্তর করা হয়েছে। আর শেয়ার অফিস স্থানান্তর করা হয়েছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের প্লট নং-২৯/সি ও ২৯/ডি (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৭২/সি-তে। তবে কোম্পানির করপোরেট ও করেসপনডেন্স অফিসের ঠিকানা রাজধানীর রমনায় ইউনিক হাইটসের লেভেল-১১ অপরিবর্তিত রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০১৯ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৮ টাকা ৭৪ পয়সা, যা আগের হিসাব বছর শেষে ছিল ৭১ টাকা ২৭ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন