Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ টি নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ টি নতুন উপশাখার উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

আজ (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপশাখাগুলোর উদ্বোধন করা হয়।  মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম মানুষের প্রয়োজনে ও কল্যাণে ব্যাংকের জীবনঘনিষ্ট সেবাপণ্যসমূহের কথা উল্লেখ করেন এবং সকলকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, ব্রাঞ্চের কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এ এ এম হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ ও উপশাখার ইনচার্জবৃন্দ।

নতুন ৩টি উপশাখা হচ্ছে- সিলেটের বিয়ানীবাজারের কালীগঞ্জে, কুমিল্লার কালিয়াজুরীতে এবং নোয়াখালীর মাইজদী পৌরবাজারে।

মুল সাইট থেকে

পুজিবাজার