Ortho Songbad আর্কাইভ

৫০ লাখ টাকার শেয়ার বিক্রি করবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা

৫০ লাখ টাকার শেয়ার বিক্রি করবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা
শেয়ারবাজারের তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক) অব বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা মাজাকাত হারুন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার ঘোষাণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর প্রায় ৫০ লাখ টাকা।

বুধবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা মাজাকাত হারুনের কাছে থাকা ১ কোটি ২ লাখ ২৯ হাজার ৬১৮টি শেয়ারের মধ্যে ৪ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করে দেবেন। যার আর্থিক মূল্য বুধবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ৪৯ লাখ ৯২ হাজার টাকা।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবে এক্সিম ব্যাংকের এই উদ্যোক্তা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার