Ortho Songbad আর্কাইভ

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ জুন, রোববার। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (৫ জুন)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার