Ortho Songbad আর্কাইভ

বাজেট অধিবেশন শুরু

বাজেট অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।

এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩ টায় আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার