সূচকের উত্থানে প্রায় হাজার কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১ জুন) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসই এস’ ০২ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ০৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৯ ও ২২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১১৯৮ কোটি ৬৫ লাখ টাকার।
ডিএসইতে মোট ৩৬৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০৫ কোম্পানির। দরপতন হয়েছে ৭১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।