Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে এমারেল্ড অয়েল

নগদ লভ্যাংশ দেবে এমারেল্ড অয়েল
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  তবে এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন শেষে কোম্পানিটির কর পরবর্তীতে আয় হয়েছে ১ কোটি ২১ লাখ ১৫ হাজার ৮৪৬ টাকা। গত বছর একই সময়ে লোকসান ছিলো ৩ কোটি ৬২ লাখ ৩১ হাজার টাকা। এ হিসেবে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিলো ৫৮ পয়সা।

এদিকে. ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।

মুল সাইট থেকে

পুজিবাজার