Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে বেঙ্গল উইন্ডসর

দর বৃদ্ধির শীর্ষে বেঙ্গল উইন্ডসর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫০ টি কোম্পানির মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, রবিবার (০৪ জুন) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা মীর আক্তার হোসাইন লিমিটেডের ৫ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, অগ্নি সিসটেমস লিমিটেড, মেঘনা সিমেন্টস মিলস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

 

অর্থসংবাদ/এস.ইউ

 

মুল সাইট থেকে

পুজিবাজার