ফের বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড শেয়ারবাজারে

ফের বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে এদিন বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৫ জুন) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে।

সেই সঙ্গে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমকি ৭০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৮২ ও ২১৯৮ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিনে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকা বেশি।

আজ ডিএসইতে মোট ৩৬৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন