ব্লকে ৭৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৭৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১০৭টি কোম্পানির সর্বমোট ১ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ২৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৫ কোটি ২৮ লাখ টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৫ জুন) ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের এদিন ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকো।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, ই-জেনারেশন, বেক্সিমকো ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, জেমিনি সি ফুড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন