Ortho Songbad আর্কাইভ

রবিবার লেনদেন বন্ধ দুই কোম্পানির

রবিবার লেনদেন বন্ধ দুই কোম্পানির
রেকর্ড ডেটের কারণে রবিবার (১১জুন) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক ও রিংশাইন টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, রবিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

সোমবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার