অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না মেঘনা পেট

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না মেঘনা পেট
পুঁজিবাজারের তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত ১৪ মে মেঘনা পেটে’র শেয়ারের দর ছিল ২৯ টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস ৮ জুন কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৪০ টাকা ৭০ পয়সায়। আর আজ রোববার (১১ জুন) বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ৩০ পয়সায় অবস্থান করতে দেখা গেছে। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বেড়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন