এন্ড্রু কিশোরকে সহায়তার প্রধানমন্ত্রীর নির্দেশ

এন্ড্রু কিশোরকে সহায়তার প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন সংবাদ মাধ্যমকে জানান, ‘ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য প্রধানমন্ত্রী আজ দুপুরে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন।’ আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্লেব্যাক সিঙ্গার এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সেপ্টেম্বরে তার দেহে নন-হজকিন’স লিম্ফোমা নামক এক ধরনের ক্যান্সার ধরা পড়ে, যার উৎপত্তি ঘটে দেহের লসিকানালী ব্যবস্থা থেকে। খোকন বলেন, প্রধানমন্ত্রী এর আগে এই প্রখ্যাত সংগীত শিল্পীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রদান করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা