দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
ঈদের আগে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ২ টকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের ৯ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা দ্য ঢাকা ডাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, জাহিন শিপিং, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পেসিফিক ডেনিমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন