ব্লকে ১৬৬ কোটি টাকার লেনদেন

ব্লকে ১৬৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৯০টি কোম্পানির মোট ৯৮ লাখ ৫ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৬৬ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২৬ জুন) ব্লকে সবচেয়ে বেশি ইউনিভার কনজিউমারের ৪৩ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকার মেয়ার লেনদেন হয়েছে।


লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রেনেটা লিমিটেডের ২৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১৪ কোটি ৩৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনা ফার্মার ১৩ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার, গ্রামীণফোনের ১১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার ৫ কোটি ১৩ লাখ ৩৬ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কোটি ২৫ লাখ ৬৭ হাজার, রেনউইক যজ্ঞেস্বরের ২ কোটি ৯২ হাজার এবং বাটা সু’য়ের ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন