১১ হাজার ৬০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

১১ হাজার ৬০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ নিত্যপণ্যটি আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ৩০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

এছাড়া ৬৮টি কোম্পানিকে ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে, আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে ১১টায় কাঁচা মরিচ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে বলে বন্দর সূত্রে জানা গেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর