কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৬ লাখ টাকা জরিমানা

কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৬ লাখ টাকা জরিমানা
কাঁচা মরিচের দাম বেশি রাখায় শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১১৮ ব্যবসায়ীকে মোট ছয় লাখ ২১ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারাদেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদপ্তর। সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে এ অভিযান চলে।

এরমধ্যে রাজধানীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার, পলাশী, হাতিরপুল কাঁচাবাজার এবং নিউমার্কেট এলাকায় মরিচের বিক্রয় ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

কাঁচা মরিচের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মরিচের দাম ধীরে ধীরে কমে আসবে।

এদিকে আমদানির খবরে সোমবার থেকে কাঁচা মরিচের দাম কমতে শুরু করে। তখন দাম নামে ২০০ টাকার ঘরে। এরপর আজ (মঙ্গলবার) আবারও দাম বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩৬০ টাকা কেজি দরে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা