শোকের মাস শুরু, মাসব্যাপী কর্মসূচী রূপালী ব্যাংকের

শোকের মাস শুরু, মাসব্যাপী কর্মসূচী রূপালী ব্যাংকের
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচী পালন করবে রূপালী ব্যাংক। একই সাথে শোক দিবসকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ব্যাংকের মাসব্যাপী কর্মসূচী।

মঙ্গলবার (১ আগস্ট) কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোকের মাসের কর্মসুচী শুরু করেছে রূপালী ব্যাংক। দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালো ব্যাজ ধারণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. নোমান মিয়া।

এ ছাড়াও ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধুর পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি