বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিমা সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন করার জন্য বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে ৷ এ বিষয়ে মতামত জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব-সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমা সেবার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা, জীবন বীমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।


এগুলো হলো- ১. বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়। ২. বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমা বিশেষজ্ঞ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।


এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগ তথা সব স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন। আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে অথবা adminsec@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা