নারীদের সঞ্চয় পুঁজিবাজারে নিয়ে আসতে হবে

নারীদের সঞ্চয় পুঁজিবাজারে নিয়ে আসতে হবে

নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, নারীদের অংশগ্রহণে দেশের পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। পুঁজিবাজারে নারীদের উৎসাহিত করার জন্য সব সময় বিএসইসি কাজ করে যাচ্ছে।


মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বিএসইসি এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে বিএসইসি কমিশনার এসব কথা বলেন।


তিনি বলেন, নারীদের ভূমিকা এ দেশে সব সময়ই ছিলো। সেই স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আমরা চাই অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নারীদের বড় ভূমিকা থাকুক।


ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হবে।


এছাড়াও নারী শিল্প উদ্যোক্তারা চাইলে পুঁজিবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। নারীদের কাছে পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার।


নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, পুঁজিবাজার আপনারদের, আপনাদের ভূমিকায় পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুশি হবে আপনাদের সহায়তা করতে পারলে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন