তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিনা আহমেদকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রেজিনা ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার। তিনি বর্তমানে পর্তুগালে কর্মরত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।


এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবাহিনী এ কর্মকর্তা বর্তমানে লেবাননে দায়িত্বরত জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।


এছাড়া ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা