১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে

১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে

১৫ আগস্ট বা এর আগে-পরে দেশে সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এটা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।


এসময় পলক বলেন, একটা থ্রেট আছে, এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকবো। আমরা কিন্তু প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।


নতুন সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কী উদ্দেশ্যে করেছি সবাই জানেন, ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়া হবে, এজন্য সাইবার নিরাপত্তা দরকার। আমাদের ডেটা সুরক্ষায় আইন দরকার। এর মাধ্যমে ক্রিমিনাল অফেন্স মোকাবিলা করবো। এশিয়া ও ইউরোপীয় অনেক দেশ দেখে এটা করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে এটা করেছি।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা