ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদির মৃত্যু করোনায়

ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদির মৃত্যু করোনায়
করোনা আক্রান্ত হয়ে ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১১ সেপ্টেম্বর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে অঙ্গাদির। তখন থেকেই তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়।

সুরেশ অঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, 'সুরেশ অঙ্গাদি অতুলনীয় কর্মী ছিলেন। কর্ণাটকে দলকে শক্তিশালী করতে পরিশ্রম করেছেন তিনি। দায়বদ্ধ সাংসদ ও দায়িত্বশীল মন্ত্রী ছিলেন। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি হলো। এমন শোকের মুহূর্তে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ শোক প্রকাশ করে বলেন, অঙ্গাদির মৃত্যুতে মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করি।

কর্ণাটকের বেলগাভি কেন্দ্রের চারবারের সাংসদ সুরেশ অঙ্গাদি। জন্মেছিলেন বেলগাভির কোপ্পা গ্রামে। জেলার রাজা লখমগৌড়া ল কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন সুরেশ অঙ্গাদি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না