জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) আইবিএফ’র হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহিদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন, ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন, আইবিএফ সদস্য ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিএফ-এর জেনারেল ম্যানেজার মো. ছালেহ ইকবাল, মো. আবুল কামাল ও মো. আব্দুস সামাদ, রেফারেন্স ল্যাবের সিনিয়র কনসাল্টেন্ট ও ডাইরেক্টর প্রফেসর ডা. তারেক আল নাসের এবং ট্রেনিং কো-অডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি