Ortho Songbad আর্কাইভ

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের আয় কমেছে

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের আয় কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের আয় কমেছে। বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় কমেছে ৬৯ পয়সা।

বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০২৩) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৬৫ পয়সা, যা আগের বছর ১ টাকা ৩৪ পয়সা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৬৯ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ২০ টাকা ৫২ পয়সা ছিলো। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো কমেছে। গত অর্থবছরের ১ টাকা ৪৪ পয়সা অর্থপ্রবাহের বিপরীতে এবার তা ৫৪ পয়সায় নেমেছে।

সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীন ওয়ান : স্কিম টু। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সদস্যদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত বছর বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

আগামী ৫ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার