বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাউথইস্ট ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সাউথইস্ট ব্যাংক। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সভায় অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভিন্ন শাখার প্রধানগণ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং শেখ রাসেলসহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।