Ortho Songbad আর্কাইভ

এবারও লভ্যাংশ দিবে না ফার্স্ট ফাইন্যান্স

এবারও লভ্যাংশ দিবে না ফার্স্ট ফাইন্যান্স
সমাপ্ত বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য কোন লভ্যাংশ দিবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ নিয়ে টানা ৩ বছর বিনিয়োগকারীদের হতাশ করলো প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৯ সালে ফার্স্ট ফাইন্যান্স সর্বশেষ ২ শতাংশ বোনাস দিয়েছিলো।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয়ে (EPS) লোকসান হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরও ১৮ টাকা ৪৭ পয়সা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। একই শেয়ার প্রতি সম্পদ মূল্যতে এবারও প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ডিজিটার প্লাটফর্মে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার