Ortho Songbad আর্কাইভ

নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এর আগের বছর বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে নিটল ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার