পূরণ হয়নি ‘দর হ্রাসের শীর্ষ ১০ শেয়ার’ তালিকা
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২১ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৮টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। ফলে পূরণ হয়নি ডিএসইর ‘দর হ্রাসের শীর্ষ ১০ শেয়ার’ তালিকা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন দর কমা ৮টি কোম্পানির মধ্যে ন্যাশনাল টি এর দর সবচেয়ে বেশি কমেছে। খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ০২ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর দশমিক ৭১ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- রতনপুর স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, কোহিনূর ক্যামিকেলস, ইউনিলিভার কনজিউমার এবং রেকিট বেনকিজার পিএলসি।
অর্থসংবাদ/এমআই