Ortho Songbad আর্কাইভ

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে আরামিট

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে আরামিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেড ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। আরামিটের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। আরামিট লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৫ শতাংশ তথা ৬ কোটি ২৫ লাখ টাকা যোগান দেবে।


নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার