Ortho Songbad আর্কাইভ

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের এক উদ্যোক্তা প্রায় সাড়ে ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির উদ্যোক্তার নাম এটিএম হায়াতুজ্জামান খান। তিনি আলোচ্য কোম্পানির ৬ লাখ ৪৮ হাজার ৭৪৬টি শেয়ার কিনবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট থেকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার