ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে কুইন সাউথ টেক্সটাইল
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রস্তাবিত ব্যাংকে প্রতিষ্ঠানটি স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি (open Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে কুইন সাউথ টেক্সটাইল।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
অর্থসংবাদ/এমআই