দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ আগস্ট) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর এদিন ৬ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনী সী ফুডের শেয়ারদর বেড়েছে ৩৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৪৬ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন