রাগ নিয়ন্ত্রণ করার ৫ উপায়

রাগ নিয়ন্ত্রণ করার ৫ উপায়
কথায় আছে ‘রেগে গেলেন তো হেরে গেলেন।’ আমরা অনেক সময় রাগের বশত অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলি। আবার রাগ হলে মানসিক চাপ বেড়ে যায়, কাজে মন বসে না, কাজের গুণগতমানও কমে যায়। তাই রাগকে বাগে আনা ভীষণ জরুরি। রাগ নিয়ন্ত্রণে রাখতে কিছু বিষয় মানতে পারেন।

রাগ নিয়ন্ত্রণ করার ৫ উপায়


. রাগের মাথায় কোনো কথোপকথন বাড়ানোর দরকার নেই। যদি দেখেন, কারও সঙ্গে কথোপকথনের সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, তা হলে সেই কথপোকথন সেখানেই বন্ধ করে দিন। সামনের জন কথা থামাতে না চাইলেও আপনি চুপ করে যান।

. ঠিক কোন পরিস্থিতিতে গিয়ে রেগে যাচ্ছেন, তা বোঝার চেষ্টা করুন। ‘ট্রিগার পয়েন্টগুলো’ জানা থাকলে রাগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ঠিক কোন প্রসঙ্গে কথা বললে রেগে যাচ্ছেন, কার সঙ্গে কথা বললে বেশি রাগ হচ্ছে, সেগুলো এড়িয়ে চলুন।

. যদি দেখেন, দ্রুত রাগ বাড়ছে, তা হলে বরং কয়েক চক্কর হেঁটে আসুন। অফিসের বাইরে থেকে ঘুরে আসুন। জোরে জোরে শ্বাস নিন। এসব করলে মাথা ঠান্ডা হবে, রাগ বশে রাখা সম্ভব হবে।

. মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। রাগ পুষে রাখলে সারাক্ষণ সেই নিয়ে ভাবতে থাকবেন। নিজের এই একপেশে চিন্তায় ডুবে থাকলে ভালো কিছু ভাবার ক্ষমতাটাই না চলে যায়! তার বদলে ক্ষমা করতে শিখুন।

. রাগ কমাতে হাসি-ঠাট্টার সাহায্য নিতে পারেন। রাগ হলে সেই কথা এমন কারও সঙ্গে ভাগ করে নিন, যাকে আপনি বিশ্বাস করতে পারেন।

এরপরও রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে মনোবিদের পরামর্শ নিতে পারেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ