চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসইর পর্ষদ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে সিএসইর নিট মুনাফা হয়েছে ৩১.৮৮ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন‌্য দশমিক ৫০ টাকা। আলোচ্য সময়ে সিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮০ টাকা। আগের বছরে একই সময়ের মুনাফা হয়েছিল ৩৯.০৭ কোটি টাকা এবং ইপিএস ছিল ০.৬২ টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন