প্রিমিয়ার ব্যাংকের কনসালট্যান্ট শহীদুল ইসলাম আর নেই

প্রিমিয়ার ব্যাংকের কনসালট্যান্ট শহীদুল ইসলাম আর নেই

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কনসালট্যান্ট এম শহীদুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


শহীদুল ইসলামের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ আগস্ট) ফজরের নামাজের পর রাজধানীর মহাখালী ডিওএইচএস মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ যোহর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।


৪০ বছরে শহীদুল ইসলাম বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। প্রিমিয়ার ব্যাংকের আগে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


২০২০ সালে ইসলামিক ফাইন্যান্স নিয়ে দেশ এবং দেশের বাইরে কাজ করায় ‘ইসলামিক ফাইনান্স পার্সোনালিটি অব ২০২০’ পুরস্কারে সম্মানিত হন শহীদুল ইসলাম। প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পর্ষদ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি