Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বিক্রি করবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি মোট সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির উদ্যোক্তার নাম জুবায়ের কবির। তার কাছে এক্সিম ব্যাংকের ৭০ লাখ ৩২ হাজার ৬০০টি শেয়ার আছে। এর মধ্যে আলোচ্য কোম্পানির সাড়ে ৭ লাখ শেয়ার বাজারের দরে বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার