শেয়ার কিনেছে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের উদ্যোক্তা এ.টি.এম হায়াতুজ্জামান খান শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। গত ২১ আগস্ট তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
আজ (২৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা হায়াতুজ্জামান মোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৬টি শেয়ার ক্রয় করেছেন।
শেয়ার লেনদেনের জন্য ঢাকা স্টক একচেঞ্জে ২০০০ সালে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৬৮টি। ঢাকা ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০৬ কোটি ৬০ লাখ টাকা আর অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা।
অর্থসংবাদ/এমআই