Ortho Songbad আর্কাইভ

ট্রাস্ট ইসলামী লাইফের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

ট্রাস্ট ইসলামী লাইফের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্থগিত হওয়া পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


এর আগে কোম্পানিটির পর্ষদ সভা গত ৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার