সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৮ দশমিক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৯৮ পয়েন্টে দাড়িয়েছে।


এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৫ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ৯ দশমিক ৬৬ পয়েন্ট যোগ হয়েছে।


ডিএসইতে আজ মোট ৪২৭ কোটি ৪৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা।


আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২১ কোম্পানির। বাকি ৩২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন